খবরিয়া ডেস্ক, ১৩ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সকালের দিকে কোনও বড় ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসা বুদ্ধিমানের মতো পরিচালনা করুন, যাতে ভবিষ্যতে কোনও সমস্যার মুখোমুখি না হতে হয়।শিল্প বা লেখালিখিতে আগ্রহী ব্যক্তিদের জন্য দিনটি দুর্দান্ত হবে। অফিসে কাজের চাপ ভাগ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করবে না। দুপুরের পরে শেয়ারে বেশ কিছু অর্থ আসতে পারে। সন্তানের আবদার পূরণে খরচ হবে।
বৃষ রাশিঃ ব্যবসার কাজে মন দিন। চারপাশের লোকদের বোঝার এবং তাঁদের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে।চাকরির জন্য দিনটি গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসবে। বাড়ির গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করা জরুরি। আর্থিক ব্যাপারে কোনও বিবাদ ঘটতে পারে। স্ত্রীর থেকে খুব ভাল সাহায্য পাবেন।
মিথুন রাশিঃ দাম্পত্যজীবনে খুব ভাল পরিবর্তন দেখা যেতে পারে। সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে, বিশেষ করে পরিবারের সঙ্গে।নতুন ব্যবসা শুরু করার জন্য খুব ভাল দিন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করায় আনন্দ পাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং যে কোনও বিনিয়োগের জন্য বুঝে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
কর্কট রাশিঃ কর্মক্ষেত্রে শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিনটা ভালই কাটবে।নিজের জন্য সময় বার করুন। আপনার ব্যবহার কর্মস্থানে পরিবর্তন আনবে। সহকর্মীরা অপমান করতে পারেন, এর ফলে একটু উত্তেজিত হয়ে পড়ার আশঙ্কা। বাবার শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে। জুয়া খেলে ক্ষতির সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশিঃ কর্মজীবনে কিছু ভাল পরিবর্তন দেখা যেতে পারে। সহকর্মী এবং কর্মকর্তাদের খুব ভাল সহযোগিতা পাবেন, যা বড় কাজ সম্পন্ন করতে সক্ষম করবে।প্রেমজীবনে সুখের মুহূর্ত আসতে পারে। বাবার সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকা দরকার। বন্ধুর সঙ্গে কাটানো সময় সম্পর্ককে শক্তিশালী করবে। মায়ের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।
তুলা রাশিঃ আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না। সামান্য অর্থ হাতে এলেও সমস্যা থেকে যাবে।বাড়ির ব্যাপারে মনটা বিচলিত ও অশান্ত থাকবে। ব্যবসায় যথেষ্ট ব্যয় বাড়বে। আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। অফিসে অপমানজনক কথা শুনতে হবে। যে কাজই করুন না কেন, প্রথমে ভেবে নিন, নইলে ক্ষতি হবে। বাবার সঙ্গে কোনও দরকারি বিষয় নিয়ে আলোচনা হবে।
কুম্ভ রাশিঃ নতুন কোনও কর্মে অর্থব্যয়। হঠাৎ শরীরের কোনও আঘাত বড় হয়ে উঠতে পারে।পেশা টানাপড়েনের মধ্যে দিয়ে চলবে। প্রেমিক-প্রেমিকাদের প্রেমে ফাটল ধরতে পারে। দুপুরের পরে হঠাৎ কোনও যোগাযোগ উৎসাহিত করতে পারে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। ব্যবসার কোনও সংবাদ বিচলিত করতে পারে। স্ত্রীর কারণে হঠাৎ আনন্দ নষ্ট হবে।
মীন রাশিঃ সকালের দিকে প্রেমিক-প্রেমিকাদের অভিমানের জন্য অশান্তি ভোগ করতে হবে। শিক্ষামূলক ভ্রমণের যোগ।ব্যবসায় লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য ভাল থাকবে। শেয়ারের কোনও সংবাদ উদ্বেগ সৃষ্টি করবে। সংসারজীবনে একটু নৈরাশ্য থাকবে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে।
মকর রাশিঃ ব্যবসার জন্য মনের উপর চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছে অবিশ্বাসী ও অপমানিত হতে পারেন।শেয়ারে বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ করা উচিত। ব্যবসায় আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। রাস্তায় কারও সঙ্গে অযথা বাদানুবাদ ও ঝগড়া সৃষ্টি হবে। প্রেমের কোনও ঘটনা মনের উপর আঘাত আনবে। মায়ের শরীরে জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা।
কন্যা রাশিঃ অফিসের কোনও সমস্যার সমাধান হতে পারে। সেই কারণে মনে শান্তির উদয় হবে।স্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এই সময় কিছু পুরনো শখ পূরণ হতে পারে। চাকরির আগ্রহের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, যাতে আরও ভাল ভাবে নিজেকে প্রমাণ করতে পারেন। দিনটি বিবাহের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়, তাই ভেবেচিন্তে এগিয়ে যান।
ধনু রাশিঃ দূরের আত্মীয়ের জন্য বাড়িতে কিছু আলোচনা হওয়ার সম্ভাবনা। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে।প্রতিবেশীর কোনও অশুভ সংবাদ পেতে পারেন। নতুন ব্যবসার কোনও প্রচেষ্টা শেষ মুহূর্তে আশাভঙ্গ করতে পারে। প্রেমের সুখ কিছুটা বিঘ্নিত হবে। কোনও বাজে ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। যাঁরা ঘুরে ব্যবসা করেন তাঁদের জন্য দিনটা নৈরাশ্য ও হতাশাপূর্ণ হতে পারে।
বৃশ্চিক রাশিঃ সকালের দিকে কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। পেটের সমস্যা বিপাকে ফেলতে পারে।প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ভাল বোঝাপড়া দেখা দেবে। ব্যবসায় মানসিক চাপ থাকলেও আগের তুলনায় কিছুটা কমবে। দুপুরের পরে কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনও নামী ব্যক্তির সঙ্গে পরিচয় হবে। সন্তানের জন্য খরচ হতে পারে।





