আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারের আকড়াহাটে ভয়াবহ পথ দু*র্ঘ*ট*না, নয়ানজুলিতে উল্টে বাস; আ*হ*ত কমবেশি প্রায় ২০

Published on: June 11, 2026
---Advertisement---

কোচবিহার, ১১ জুনঃ কোচবিহারের আকড়াহাট এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারাল দশম শ্রেণির এক ছাত্রী। আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বেসরকারি বাস প্রথমে একটি টোটোকে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়।

মৃত ছাত্রীর নাম সাগরিকা রায় ঈশোর (১৪)। তার বাড়ি কোচবিহার ১ নম্বর ব্লকের সাতমাইল এলাকায়। জানা গিয়েছে, এদিন টিউশন থেকে বাড়ি ফেরার পথে সে টোটোতে করে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে আসছিল একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। আকড়াহাট এলাকায় হঠাৎ একটি সাইকেল আরোহী সামনে চলে আসায় তাকে বাঁচানোর চেষ্টা করেন বাসচালক। সেই সময় বাসটি একটি টোটোকে ধাক্কা মারে। ধাক্কার জেরে টোটোটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। এরপর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে প্রথমে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজন গুরুতর আহতকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ সাহা জানান, বাসটি মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে আসছিল এবং টোটোটি নিশিগঞ্জের দিকে যাচ্ছিল। আকড়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment