আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নন্দীগ্রাম মামলায় হাইকোর্টে স্বস্তি,আপাতত কড়া পদক্ষেপ নয় পবিত্র করের বিরুদ্ধে

Published on: April 16, 2026
---Advertisement---

নন্দীগ্রাম, ১৬ এপ্রিলঃ ভোটের আবহে নন্দীগ্রামে বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টে। তবে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে বলেই স্পষ্ট করেছেন বিচারপতি অজয় কুমার মুখার্জি।

জানা গিয়েছে, গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি পবিত্র কর-সহ মোট চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ৬ এপ্রিল এলাকায় যাওয়ার সময় তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলেন পবিত্র। তা অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় এবং তাঁর কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা ছিনতাই করা হয় বলেও দাবি করেন অভিযোগকারী। এই অভিযোগের ভিত্তিতেই নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের হয়।

এরপরই ১০ এপ্রিল হাই কোর্টের দ্বারস্থ হন পবিত্র কর। তিনি এফআইআর খারিজের দাবি জানিয়ে দ্রুত শুনানির আবেদন করেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। ফলে নির্বাচনের ঠিক আগে আইনি চাপ থেকে অনেকটাই স্বস্তি পেলেন তৃণমূল প্রার্থী।

রাজনৈতিক দিক থেকেও নন্দীগ্রাম এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হটস্পট। এখানে মূল লড়াই শুভেন্দু অধিকারী বনাম পবিত্র করকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন পবিত্র। ২০২১ সালের নির্বাচনে তাঁর অনুগামী হয়ে বিজেপিতে যোগ দিলেও পরে সম্পর্কের অবনতি হয়। অবশেষে চলতি বছরের ১৭ মার্চ অভিষেক ব্যানার্জী-র হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রামে এবার ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল নিয়েছে শাসক দল। এই প্রেক্ষাপটে আদালতের এই রায় নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বলেই মত রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘বঙ্গভঙ্গের চক্রান্ত’,মহিলা সংরক্ষণের সঙ্গে কেন জোড়া হল পুনর্বিন্যাস বিল, অভিযোগ মমতার,তীব্র রাজনৈতিক তরজা

“চার তারিখ সব পরিষ্কার হয়ে যাবে,মানুষের রায়ই শেষ কথা” মাথাভাঙা থেকে বিজেপি-কে নিশানা মমতার

বাংলায় ভোটের আগে “বিজেপির আসল ট্রাম্প কার্ড নির্বাচন কমিশন” কমিশনের বিরুদ্ধে তোপ অভিষেকের

ভোটের আগে ৩০০০ টাকার প্রতিশ্রুতি, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাপে বিজেপি

খু*ন করে বাবরি মসজিদে কবর দেব! মরার আগে ১০০ টা লাশ পুঁতব, হুমায়ুনের হুমকি ঘিরে তোলপাড়,নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেলকোচবিহারের বীনামোহিত মেমোরিয়াল স্কুলের পড়ুয়ারা, সেরা অর্কজিত পেল ৫০০ তে ৪৯৯ নম্বর

Leave a Comment