খবরিয়া ডেস্ক, ১৫ মার্চঃ মেষ রাশিঃ স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে একটু ভোগান্তি থাকবে। মেজাজ খারাপ থাকার জন্য সন্তানের দ্বারা বিরক্ত বোধ করতে পারেন।কোনও বন্ধুর জন্য বড় কোনও সমস্যার থেকে বাঁচতে পারেন। ব্যবসায় দুপুরের পরে লাভের সম্ভাবনা। ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন কোনও কাজ করার জন্য পুঁজি জোগাড় করতে পারেন। বাবার সঙ্গে কোনও আলোচনা করতে পারেন।
বৃষ রাশিঃ আপনার কিছু কাজকর্মে বাড়ির লোক অত্যন্ত বিরক্ত হবেন। ভালবাসার মানুষটির সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ব্যবসায় বিনা কারণে কারও সঙ্গে গন্ডগোল হতে পারে। বাড়িতে স্বামী/স্ত্রীর কারণে মেজাজ খারাপ হবে। এর ফলে সময়ও নষ্ট হতে পারে। নতুন ব্যবসায় উন্নতি হতে পারে। আয়ের দিকটা ভাল থাকতে পারে।
মিথুন রাশিঃ রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ ব্যবসার দিকে প্রভাব পড়তে পারে। অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।তবে তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতির শীঘ্রই উন্নতি হবে। দূরের আত্মীয়দের কাছ থেকে ভাল সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে আলোচনা। বাবার চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে পারে।
কর্কট রাশিঃ ব্যবসার কাজে মহাজনের সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে কিছু পুরোনো কথা শুনে খুশি হতে পারেন।প্রেমের ব্যাপারে বাড়িতে জানাতে পারবেন। ব্যবসার ভবিষ্যতের বিষয়ে চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগ করবেন না। ছোটখাটো অসুস্থতাকেও উপেক্ষা করবেন না।
সিংহ রাশিঃ ব্যবসার ছোট সমস্যাটি পরবর্তী কালে একটি বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। ব্যবসায়িকদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।অতীতে শত্রুতা করেছে এমন কাউকে বিশ্বাস করা এড়িয়ে চলা উচিত। মহাজনের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে যতটা সম্ভব সতর্ক থাকা উচিত। ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা হওয়ার যোগ আছে। ব্যবসার ক্ষেত্র শুভ।
কন্যা রাশিঃ পরিবারের সঙ্গে কাছেপিঠে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য খুব ভাল সময় হবে।প্রতিবেশীর থেকে একটু সাবধান থাকুন। শিল্পীরা প্রতিভাকে কাজে লাগান। দীর্ঘমেয়াদি বিনিয়োগে উল্লেখযোগ্য লাভ পেতে পারেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।
তুলা রাশিঃ নতুন অতিথি আগমনের সুসংবাদ পরিবারে আনন্দের পরিবেশ আনতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।নতুন ব্যবসার কোনও পরিকল্পনা করুন। দূরে ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক সমস্যা সমাধানের জন্য অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। বাবার কোনও কাজের জন্য একটু আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশিঃ অফিসের কোনও সমস্যায় পরামর্শদাতাদের জ্ঞানের সদ্ব্যবহার করতে এবং তাঁদের সাহায্য চাইতে দ্বিধা করবেন না। স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে পারেন।পড়ে থাকা কিছু সম্পত্তি-সম্পর্কিত লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের পারিবারিক জীবন শুভ। নতুন যানবাহন কেনার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা খুব ভাল থাকবে।
ধনু রাশিঃ পরিবারের কোনও সদস্য বিয়ের জন্য যোগাযোগ করতে পারেন। বাড়ির কাজে অংশগ্রহণ করুন।কোনও কাজের জন্য আত্মীয়দের মধ্যে সম্মানিত হবেন। সহকর্মীদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। পড়াশোনায় খুব ভাল ফলাফল অর্জন করতে পারবেন। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে। আর্থিক পরিস্থিতি খুব ভাল নয়। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না, যা মানসিক চাপ বাড়িয়ে তুলবে।
মকর রাশিঃ পারিবারিক জীবনে উত্তেজনা একাগ্রতাকে নষ্ট করবে। কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়ার সময় সব দিক ভেবে দেখুন।কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের দায়িত্ব আসতে পারে। অফিসে কোনও কাজ মানসিক চাপের কারণ হবে। সন্তান কাজে আপনাকে বিব্রতও করতে পারে। শেয়ারে পরামর্শদাতাদের জ্ঞানের সদ্ব্যবহার করুন।
কুম্ভ রাশিঃ আর্থিক দিকটা বেশ ভাল হবে বলে আশা করা হচ্ছে। সম্পত্তি বা জমি সম্পর্কিত যে কোনও আদালতের মামলা সমাধান করতে সক্ষম হবেন।আদালতের মামলায়ও সাফল্য পেতে পারেন। বন্ধুবান্ধবদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যবসার ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করতে ভুলবেন না। কর্মক্ষেত্রে সামান্য যে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, তা সন্ধ্যার পরে সম্পূর্ণ রূপে সমাধান হতে পারে।
মীন রাশিঃ সমস্ত পড়ে থাকা কাজ সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। অফিসে কাজের চাপ কিছুটা বাড়তে পারে।ব্যবসার সমস্ত দায়িত্ব ভাল ভাবে পালন করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য রাখতে হবে। বাড়িতে একটু খিটখিটে হয়ে উঠবেন, এমনকি ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া হতে পারে।





