আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাজেট অধিবেশনে রাজ্য সরকারের প্রশংসা রাজ্যপালের, সৌজন্য বিনিময়ে মমতা ও সিভি আনন্দ বোস

Published on: February 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: রাজ্যের বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন কাজের প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতা এবং লিখিত ভাষণের পুরোটা না পড়া ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে। অধিবেশন শুরুর আগে থেকেই শাসক ও বিরোধী শিবিরের স্লোগান–পালটা স্লোগানে উত্তেজনা ছড়ায়। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর বিজেপি বিধায়কদের পক্ষ থেকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল বিধায়করা। এই পরিস্থিতির মধ্যেই বক্তৃতা শুরু করেন রাজ্যপাল।

সূত্রের খবর, রাজ্য সরকারের তৈরি লিখিত ভাষণের প্রথম ও শেষ অংশের কিছুটা পড়ে প্রায় সাড়ে চার মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করেন রাজ্যপাল। তাঁর ভাষণে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ ছিল।
রাজ্যপালের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তিনি রাজ্যের তৈরি “মিথ্যা ভাষণ” পড়েননি। তাঁর দাবি, তথ্যসম্বলিত অংশ পড়লেও তথ্যবিহীন অংশ রাজ্যপাল এড়িয়ে গিয়েছেন।
অন্যদিকে, অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী তাঁকে বিধানসভার গেট পর্যন্ত এগিয়ে দেন।

সব মিলিয়ে বাজেট অধিবেশনের শুরুতেই রাজনৈতিক উত্তাপ এবং রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment