আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আগুনে পুড়িয়ে নার্সকে খুনের অভিযোগের তদন্তে ফরেনসিক টিম কোচবিহারে, হল নমুনা সংগ্রহ

Published on: March 15, 2026
---Advertisement---

কোচবিহার, ১৫ মার্চঃ নার্সের অগ্নিদগ্ধ মৃত্যুর ঘটনার তদন্তে কোচবিহারে এল ফরেনসিক টিম। গত বুধবার কোচবিহারে ছন্দা রায় নামে এক নার্সের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।তিনি এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। ওই নার্সকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ১১ মার্চ কোচবিহার শহরের বকশি বাড়ি এলাকায়, যেখানে তিনি ভাড়া থাকতেন।
পরিবারের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে স্বামী ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে আগুনে পুড়িয়ে দেয় স্বামী। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। মৃতার পরিবার অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

জানা গেছে, অভিযুক্ত স্বামীও বর্তমানে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার দুপুর নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসে ফরেনসিক টিম। যে ভাড়া বাড়িতে ওই মহিলা থাকতেন এবং যেখানে তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, সেই বাড়িতে গিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং ঘটনাস্থলের প্রতিটি দিক খতিয়ে দেখেন। তদন্তকারীরা আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সত্যতা জানতে সমস্ত তথ্য সংগ্রহ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মৃতার পরিবার দ্রুত বিচার ও দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment