আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মিঠুনের দেরিতে ক্ষোভ মহিলা সমর্থকদের,পরিবর্তন যাত্রার মঞ্চেই শোনা গেল ‘এর চেয়ে দিদি অনেক ভালো’

Published on: March 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৫ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে শক্তি প্রদর্শনের লক্ষ্যে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। গত ২ মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া এই কর্মসূচিতে দেশের একাধিক শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বৃহস্পতিবার হাওড়ার আমতার পাত্রপোল এলাকায় এই কর্মসূচিকে ঘিরে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।

সেদিনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির তারকা নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী-র। তাঁর আগমনকে ঘিরে এলাকায় তৈরি করা হয়েছিল জমকালো মঞ্চ এবং পরিবর্তন যাত্রার রথ। কিন্তু নির্ধারিত সময়ে তিনি উপস্থিত না হওয়ায় ধৈর্যচ্যুতি ঘটে সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের, বিশেষ করে মহিলা সমর্থকদের মধ্যে।

সূত্রের খবর, দুপুর ১২টা নাগাদ মিঠুন চক্রবর্তীর পৌঁছনোর কথা ছিল। সেই অনুযায়ী সকাল থেকেই বহু মানুষ সভাস্থলে জড়ো হয়েছিলেন। অনেক মহিলা সমর্থক ঘরের কাজকর্ম ও রান্নাবান্না ফেলে প্রিয় তারকা নেতাকে দেখতে এসেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাঁকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন অনেকে। সভাস্থলেই কিছু মহিলাকে বলতে শোনা যায়, “এর চেয়ে দিদি অনেক ভালো”, যা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, গত ২ মার্চ হাওড়া-হুগলি জেলায় এই পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দোল ও হোলির জন্য দু’দিন বিরতির পর বৃহস্পতিবার থেকেই আবার যাত্রা শুরু হওয়ার কথা ছিল।

অবশেষে দুপুর গড়িয়ে যাওয়ার পর সভাস্থলে পৌঁছন মিঠুন চক্রবর্তী। কিন্তু ততক্ষণে মাঠের ভিড় অনেকটাই কমে গিয়েছিল। দীর্ঘক্ষণ রোদের মধ্যে অপেক্ষা করতে হওয়ায় ক্ষুব্ধ হয়ে অনেকেই সভাস্থল ছেড়ে চলে যান। সব মিলিয়ে আমতার কর্মসূচি ঘিরে বিজেপির পরিবর্তন যাত্রা এদিন কিছুটা অস্বস্তির মুখেই পড়ে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment