জলপাইগুড়ি, ৬ এপ্রিল : নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া ফুটবল মাঠে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হল।জানা যায় ওই জনসভায় মোট সাতটি জেলার ইসলামিক সম্প্রদায়ের মহিলারা অংশগ্রহণ করেন।
বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার খাতুন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভাস্থলে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও দেখা যায়।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মী সহ জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন।উপস্থিত মহিলাদের মুখ্যমন্ত্রীকে সমর্থন করে ভোট দেওয়ার আহ্বান জানান।
ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, পিছিয়ে পড়া সংখ্যালঘু মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই জনসভার মূল উদ্দেশ্য। পাশাপাশি সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে খাতুন বোর্ড পাশ করার জন্য অনুরোধ জানান হয়। ভোটের আগে আয়োজিত এই জনসভা ঘিরে উৎসাহ ছিল।তৃণমূলের দাবি এতে সংগঠন ও দলের শক্তি আরও বৃদ্ধি পেল।





