আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ডায়মন্ড হারবার মডেল দিয়ে আমাকে চমকাস না’, অভিষেককে তোপ মদনের, ২১ জুলাই নিয়েও সতর্কবার্তা

Published on: July 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ২০ জুলাইঃ ২১ জুলাইয়ের কর্মসূচির আগেই তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। এ বার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম করে কড়া ভাষায় আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রবিবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি অভিষেককে ‘তুই’ সম্বোধন করে বলেন, ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে তাঁকে দমিয়ে রাখা যাবে না। একই সঙ্গে ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

লাইভে মদনের মন্তব্য, ‘‘ডায়মন্ড হারবার মডেল দিয়ে আর যাকেই চমকাস, আমাকে চমকাস না। আমি ওসবকে ভয় পাই না।’’ তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে তাঁকে ‘দালাল’ বলে কটাক্ষ করা হচ্ছে। সেই প্রসঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি দাবি করেন, কখনও কারও দালালি করেননি। বরং রাজনৈতিক লড়াইয়ের মূল্য হিসেবে ২৭ মাস জেল খেটেও মানুষের সমর্থনে আরও বেশি ভোটে নির্বাচিত হয়ে ফিরেছেন।

অভিষেককে আক্রমণের পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও বার্তা দেন মদন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে সবসময় তাঁর সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছেন। তবে ২১ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মদনের দাবি, এ বছর দুই শিবির আলাদা কর্মসূচি করবে। সেই আবহে উত্তেজনা বাড়লে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর কথায়, ‘‘যেখানে সভা হবে, সেটা মুখ্যমন্ত্রীর এলাকা। সকাল থেকেই যদি বেশি বাড়াবাড়ি হয়, তা হলে গোলাগুলিও চলতে পারে। তাই সাবধানে থাকুন।’’

রাজনৈতিক মহলের মতে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রকাশ্যে এ ভাবে আক্রমণ এবং একই সঙ্গে ২১ জুলাইকে ঘিরে সংঘাতের আশঙ্কা প্রকাশ দুইই তৃণমূলের অন্দরের বিভাজনকে আরও স্পষ্ট করে দিল। যদিও মদন মিত্রের এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে শহিদ দিবসের ঠিক আগে এই মন্তব্য যে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিল, তা নিয়ে কোনও সংশয় নেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment