আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ব্রিগেডে মোদির সভা ঘিরে বিতর্ক, রানি রাসমনির নাম উচ্চারণে বিভ্রাটে, বাংলার মনীষীদের অসম্মান অভিযোগে সরব তৃণমূল

Published on: March 14, 2026
---Advertisement---

কলকাতা, ১৪ মার্চঃ ভোটের আগে বাংলার রাজধানী কলকাতা-তে বিশাল জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত এই সভা থেকেই তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দেন।
তবে সভার ভাষণের মাঝেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বাংলার বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব রানি রাসমনি-র নাম উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী ‘রাসমনি’ বলে উচ্চারণ করেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তোলা হয়েছে, কেন বারবার বাংলার মনীষীদের নাম ভুলভাবে উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। পোস্টে বলা হয়েছে, “পরমপূজ্য লোকমাতা রানি রাসমণিকে কোন সাহসে ‘রসমণি’ বললেন নরেন্দ্র মোদী? বাংলার মানুষের ভাবাবেগকে আঘাত করে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, ব্রিগেড ময়দান বাংলার রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বিভিন্ন সময় এই ময়দান থেকেই বড় রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। সেই কারণে এই সভাকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল।
এদিন প্রায় এক ঘণ্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন নিয়ে শাসকদলকে আক্রমণ করেন। তবে তৃণমূলের দাবি, সভায় নতুন কোনও রাজনৈতিক বার্তা বা ভবিষ্যৎ পরিকল্পনার দিশা স্পষ্ট হয়নি।
সব মিলিয়ে ব্রিগেডের সভা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। একদিকে বিজেপি পরিবর্তনের বার্তা তুলে ধরছে, অন্যদিকে তৃণমূল প্রধানমন্ত্রীকে বাংলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতার অভিযোগে কটাক্ষ করছে। ফলে ভোটের আগে এই ইস্যু ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment