আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র, দলীয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান

Published on: December 26, 2025
---Advertisement---

কলকাতা, ২৬ ডিসেম্বর: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। যোগদান পর্ব শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে যাওয়াকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে স্বীকার করেন অভিনেত্রী।

পার্নো বলেন, “একটা সময় বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেভাবে ভেবেছিলাম, বিষয়টা সেভাবে এগোয়নি। মানুষ মাত্রই ভুল করে।” এরপর তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দলীয় পতাকা হাতে তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

পার্নোর যোগদান প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েই পার্নো তৃণমূলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। অভিনেত্রী হিসেবে পার্নোর কাজের প্রশংসা করে তিনি বলেন, “২০০৭ সাল থেকে তিনি সিনেজগতে যুক্ত। অল্প সময়ে ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার দায়িত্বও তিনি বোঝেন।”

অন্যদিকে জয়প্রকাশ মজুমদার জানান, ২০১৯ সাল থেকে সক্রিয় রাজনীতিতে থাকলেও দীর্ঘদিন ধরে বিজেপির দলীয় কর্মসূচি থেকে নিষ্ক্রিয় ছিলেন পার্নো। ‘পদ্ম অধ্যায়’ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলেই তাঁর ইঙ্গিত।

সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই পার্নোর তৃণমূলে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হয়েছিলেন পার্নো। এবার তৃণমূলে যোগ দিয়ে ভবিষ্যতে তাঁকে প্রার্থী হিসেবে দেখা যাবে কি না, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment