আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল ঘিরে সংসদে শক্তির পরীক্ষা! ২৮ সাংসদকে তিন লাইনের হুইপ অভিষেকের

Published on: November 28, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল ঘিরে সংসদের বিশেষ অধিবেশনে রাজনৈতিক অঙ্ক কষতে শুরু করেছে সব শিবির। সোমবার থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনে বিলগুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ভোটাভুটির সম্ভাবনা। আর তার আগেই নিজেদের সাংসদদের একজোট রাখতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবির। লোকসভায় দলের সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করলেন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ স্পষ্ট ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে সমস্ত সাংসদকে হাজির থাকতে হবে। কোনও কারণেই অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না।

দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড থাকায় অভিষেককেই এই হুইপ জারি করতে হয়েছে। শনিবার জারি করা নির্দেশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে নির্দিষ্ট দিনগুলিতে সংসদে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে দলের অবস্থান মেনে চলার বার্তাও রয়েছে এই নির্দেশের মধ্যে।

তবে এই হুইপ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন তৃণমূলের সাংসদ সংখ্যা। দলের অন্দরের বিভাজনের জেরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আট জন সাংসদ, অন্যদিকে দল ছেড়ে এনসিপিআই শিবিরে যাওয়া সাংসদের সংখ্যা ২০। কালীঘাট শিবিরের দাবি, নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলাদা রাজনৈতিক পরিচয়ের স্বীকৃতি না মেলা পর্যন্ত ওই ২০ জনও খাতায়-কলমে তৃণমূলের সাংসদ। সেই কারণেই অভিষেকের হুইপ ২৮ জনের ক্ষেত্রেই প্রযোজ্য বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো সাংসদদের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁদের বিরুদ্ধে হুইপ অমান্য করার অভিযোগ উঠলে দলীয় স্তরে কী পদক্ষেপ করা হবে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর এনসিপিআই-তে যোগ দেওয়া শতাব্দী রায় মহিলা সংরক্ষণ বিলে সমর্থনের কথা জানিয়েছেন। ফলে দুই শিবিরের সাংসদদের অবস্থান ভোটাভুটির সময় কতটা এক থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, মমতা শিবিরের সঙ্গে বর্তমানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা-সহ আট সাংসদ। তাঁদের পাশাপাশি দলত্যাগী সাংসদদের অবস্থানও সংসদে সংখ্যার অঙ্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অভিষেকের হুইপের পাল্টা এনসিপিআই শিবিরও নিজেদের সাংসদদের জন্য পৃথক হুইপ জারি করতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা। ফলে বিশেষ অধিবেশনে শুধু কেন্দ্রের বিল ঘিরেই নয়, তৃণমূলের দুই শিবিরের সাংসদদের উপস্থিতি ও অবস্থান নিয়েও নজর থাকবে সংসদের অন্দরে।

আগামী কয়েক দিনেই স্পষ্ট হবে, দলীয় নির্দেশ, রাজনৈতিক অবস্থান এবং সংসদীয় ভোটাভুটির সমীকরণ কোন দিকে এগোয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘সিপিএম-কংগ্রেস সমর্থকদের বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না’, নিদান বিজেপি নেতার! চায়ের দোকানেও দূরত্ব রাখার পরামর্শ

লোকসভায় আসন বাড়বে ৫০ শতাংশ! পশ্চিমবঙ্গের সাংসদ সংখ্যা ৪২ থেকে বেড়ে হতে পারে ৬৩, কোন রাজ্যে কত আসন?

২০২৯-এর লোকসভা ভোটেই ৩৩% মহিলা সংরক্ষণের লক্ষ্য! সব রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর কেন্দ্রের

প্রেমের ফাঁদে গ্যাংস্টারকে খুনের ছক! তিন মাস ধরে তথ্য পাচার, হরিয়ানার ধাবায় চার খুনে চাঞ্চল্যকর দাবি পুলিশের

আসন পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় জ্ঞানেশ কুমার! ডিলিমিটেশন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনারের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধীদের উদ্বেগ

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপরতা! নবদ্বীপ-মায়াপুরে স্থায়ী সেতুর জায়গা খতিয়ে দেখতে রবিবার যাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা

Leave a Comment