আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৭ মে-র মধ্যে নতুন বিধানসভা গঠন, নির্বাচন প্রস্তুতিতে জোর কমিশনের

Published on: February 11, 2026
---Advertisement---

কলকাতা, ১১ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি আরও জোরদার করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সাম্প্রতিক এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, আগামী ৭ মে-র মধ্যে রাজ্যের অষ্টাদশ বিধানসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রশাসনিক আধিকারিকদের বদলি সংক্রান্ত নির্দেশের মধ্যেই এই সময়সীমার উল্লেখ পাওয়া গিয়েছে, যা নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার জারি হওয়া নির্দেশিকায় পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হওয়ার তারিখও জানানো হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। এছাড়া তামিলনাড়ুর বিধানসভার মেয়াদ ১০ মে, অসমের ২০ মে এবং কেরল ও পুদুচেরির মেয়াদ ২৩ মে শেষ হবে।
নির্বাচন কমিশনের দীর্ঘদিনের নীতি অনুযায়ী, ভোট পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নিজস্ব জেলা বা যেখানে তাঁরা দীর্ঘদিন কর্মরত রয়েছেন, সেখানে রাখা যায় না। সেই নিয়ম মেনেই রাজ্যের প্রশাসনে বদলি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর।

বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, ৭ মে-র মধ্যে নতুন বিধানসভা গঠনের অর্থ হলো ওই সময়সীমার আগেই ভোটগ্রহণ, ভোটগণনা এবং ফল ঘোষণা—সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যপাল প্রোটেম স্পিকার নিয়োগ করবেন এবং তাঁর উপস্থিতিতে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন বিধানসভার কার্যক্রম শুরু হবে।

এই সময়সীমা ঘোষণার ফলে নির্বাচনী প্রস্তুতির সময় অনেকটাই সীমিত বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। ফলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা আরও বাড়ছে। রাজনৈতিক দলগুলিও নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে।

যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও ভোটের নির্দিষ্ট তারিখ বা কত দফায় নির্বাচন হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক স্তরে দ্রুত প্রস্তুতি নেওয়ার নির্দেশ এবং বিধানসভার মেয়াদ শেষ হওয়ার সময়সীমা স্পষ্ট করে দেওয়ায় রাজ্যে নির্বাচনের আবহ ক্রমশ জোরালো হয়ে উঠছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment