আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আসন্ন বিধানসভা ভোটের আগে পাঁচ রাজ্যে কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ,তালিকায় ২৫ জন পশ্চিমবঙ্গের সিনিয়র অফিসার

Published on: January 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন (ECI)। কমিশনের প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গের মোট ২৫ জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। এর মধ্যে ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস অফিসার রয়েছেন। এই তালিকা প্রকাশের পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

তালিকায় উল্লেখযোগ্যভাবে জায়গা পেয়েছেন হাওড়া পুলিশ কমিশনার এবং আসানসোলের পুলিশ কমিশনার। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা। যে রাজ্যে ভোট হতে চলেছে, সেই রাজ্যেরই স্বরাষ্ট্রসচিবের নাম কেন্দ্রীয় অবজার্ভার তালিকায় থাকায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও স্পষ্ট করা হয়নি, তাঁকে পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্ব দেওয়া হবে, নাকি অন্য কোনও রাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানো হবে। সাধারণত নিয়ম অনুযায়ী, কোনও অফিসারকে তাঁর নিজের রাজ্যে কেন্দ্রীয় অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হয় না।

এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশনের তরফে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, কেন্দ্রীয় অবজার্ভার মনোনয়নের জন্য রাজ্য সরকারের কাছে অন্তত পাঁচবার অফিসারদের নাম চাওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও তালিকা না পাওয়ায় কমিশন নিজেই অবজার্ভারদের তালিকা চূড়ান্ত করে।

একই সঙ্গে কমিশন একটি বিস্তারিত নির্দেশিকাও জারি করেছে। তাতে জানানো হয়েছে, তালিকাভুক্ত সমস্ত আইএএস ও আইপিএস অফিসারদের জন্য বাধ্যতামূলক ব্রিফিং বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অননুমোদিত অনুপস্থিতিকে গুরুতর হিসেবে দেখা হবে এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিস পৌঁছে দিতে হবে এবং স্বীকৃতিসহ তা কমিশনকে জানাতে হবে। ব্যাচভিত্তিক ‘মিনিট-টু-মিনিট’ কর্মসূচিও ইতিমধ্যেই চূড়ান্ত করেছে কমিশন। নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি ও নজরদারি যে আরও কড়া হচ্ছে, এই পদক্ষেপে তা স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment