আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুভেন্দু সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ, ৩৫ নতুন মন্ত্রীর শপথ, পূর্ণমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নাম ঘোষণা

Published on: June 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ জুনঃ রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজভবনের লোকভবনে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করায় রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫ থেকে বেড়ে দাঁড়াল ৪০-এ। নবনিযুক্ত সকল মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি।

নতুন মন্ত্রিসভায় রয়েছেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। শপথ গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল তাপস রায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ ওঁরাও, শারদ্বত মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, শংকর ঘোষ, অর্জুন সিং, অশোক দিন্দা, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় ও রাজেশ মাহাতো।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত-সহ মোট ১৩ জন। অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইন্দ্রনীল খাঁ, তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। এছাড়াও ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ৪ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৯৪টির মধ্যে ২০৮টি আসন জিতে সরকার গঠন করে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ সদস্যের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল। সেই সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই বৃহৎ মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিকেলে নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের কথা রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment