আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বন্ধ ফ্ল্যাটে গু*লি*বিদ্ধ যুবকের দেহ, বান্ধবী-সহ গ্রে*প্তার দুই, তদন্তে পুলিশ

Published on: April 13, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনা, ১৩ এপ্রিলঃ সোমবার সকালেই হাড়হিম করা ঘটনা সামনে এল রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায়। একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল ৩৭ বছর বয়সী যুবক অরূপ মণ্ডলের গুলিবিদ্ধ দেহ। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ’টি তাজা গুলিও উদ্ধার করেছে পুলিশ, যা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ কর্মসূত্রে ওই ফ্ল্যাটে একাই থাকতেন। স্থানীয়দের দাবি, তাঁর বান্ধবীর নিয়মিত যাতায়াত ছিল ওই ফ্ল্যাটে। রবিবার রাতে ফ্ল্যাটে কোনও অশান্তি চলছে বলে খবর পান অরূপের এক আত্মীয়। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে রক্তাক্ত অবস্থায় অরূপের দেহ পড়ে থাকতে দেখেন। সেই সময় ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাঁর বান্ধবীও।

মৃতের মামার দাবি, অরূপের কপালের ডান দিকে গুলির চিহ্ন রয়েছে। তিনি জানান, অরূপ বাঁ-হাতি ছিলেন, তাই এই আঘাত দেখে তাঁদের সন্দেহ আরও গভীর হয়। পরিবারের তরফে রাজু নামে অরূপের এক বন্ধুকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

ঘটনার পরই নরেন্দ্রপুর থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং রাজু নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, সম্পর্কজনিত টানাপোড়েন থেকেই এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এটি খুন না আত্মহত্যা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুরো ঘটনার পেছনে আসল সত্য উদঘাটনে তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment