আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে ৩০০০ টাকার প্রতিশ্রুতি, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাপে বিজেপি

Published on: April 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ এপ্রিলঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটকে পাখির চোখ করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। পয়লা বৈশাখের দিন পূর্ব বর্ধমান জেলায় ‘মাতৃ শক্তি ভরসা’ প্রকল্পের আওতায় ১০ জন মহিলার হাতে কার্ড তুলে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই কর্মসূচি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। নির্বাচন ঘোষণার পর এই ধরনের প্রতিশ্রুতি ও কার্ড বিতরণ আদৌ আইনসঙ্গত কি না, তা নিয়েই জোর বিতর্ক তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে আর্থিক প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি।

এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি কড়া ভাষায় বলেন, “নির্বাচনের সময় এই ধরনের কার্ড বিলি করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এমন কার্ড দেওয়া হচ্ছে, যেখানে নাম পর্যন্ত লেখা নেই। এগুলি বাতিল করা হবে।” তাঁর অভিযোগ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, “ভোটের আগে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড বিলি করা আদর্শ আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।” তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিজেপি পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করতে এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, যা নির্বাচনী নীতির পরিপন্থী।

এখন এই বিতর্কিত ইস্যুতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ভোটের আগে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নন্দীগ্রাম মামলায় হাইকোর্টে স্বস্তি,আপাতত কড়া পদক্ষেপ নয় পবিত্র করের বিরুদ্ধে

বাংলায় ভোটের আগে “বিজেপির আসল ট্রাম্প কার্ড নির্বাচন কমিশন” কমিশনের বিরুদ্ধে তোপ অভিষেকের

খু*ন করে বাবরি মসজিদে কবর দেব! মরার আগে ১০০ টা লাশ পুঁতব, হুমায়ুনের হুমকি ঘিরে তোলপাড়,নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেলকোচবিহারের বীনামোহিত মেমোরিয়াল স্কুলের পড়ুয়ারা, সেরা অর্কজিত পেল ৫০০ তে ৪৯৯ নম্বর

“বাড়িতে নতুন অতিথি বা বড় সুসংবাদ! জেনে নিন কোন রাশির জাতকদের জন্য শুভ দিন”

প্রথম দফার ভোটে কড়া নিরাপত্তা, বাংলায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Leave a Comment