আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিধানসভা ভোটের আগে বিজেপির ম্যারাথন বৈঠক, ১৪০ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত,খড়গপুরে প্রার্থী দিলীপ ঘোষ, আসানসোলে অগ্নিমিত্রা

Published on: March 15, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তৎপরতা ক্রমেই তীব্র হচ্ছে। নির্বাচনের দামামা বাজতে না বাজতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র উপস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির দীর্ঘ বৈঠকের পর রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রায় ১৪০টি আসনে প্রার্থীর নাম একপ্রকার চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। বাকি ১৫৪টি আসন নিয়ে খুব শীঘ্রই ফের বৈঠকে বসবে কমিটি।

দিল্লির বৈঠকের পর যে সম্ভাব্য তালিকার কথা সামনে এসেছে, সেখানে বেশ কিছু বড় চমক রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর নাম প্রায় নিশ্চিত। বর্তমানে ওই কেন্দ্রের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়  হলেও এবার শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষের ওপরই আস্থা রাখছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দলের দাপুটে নেত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়া দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়তে পারেন দিব্যেন্দু অধিকারী। দলীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান বিধায়কদের বেশিরভাগকেই আবারও প্রার্থী করা হতে পারে। তবে পারফরম্যান্স এবং সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে কয়েকজন বর্তমান বিধায়কের টিকিট কাটা পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রার্থী বাছাই নিয়ে গত কয়েকদিন ধরেই দিল্লিতে একাধিক দফায় বৈঠক চলছে। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা-র বাসভবনে বাংলার কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর বাসভবনে বসে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিচুতলার কর্মীদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জয়ের সম্ভাবনা এবং সাংগঠনিক শক্তিকেই প্রার্থী বাছাইয়ের মূল মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে।

এদিকে ভারতের নির্বাচন কমিশন-র ফুল বেঞ্চ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সফর শেষ করে দিল্লিতে ফিরেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর নেতৃত্বে রাজ্যের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment