জলপাইগুড়ি, ৩১ মার্চঃ উত্তরবঙ্গের ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিজেপি। প্রথম দফায় ময়নাগুড়ি কেন্দ্রের জন্য কৌশিক রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু স্থানীয় স্তরে দলের কিছুকর্মী-সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে আসে।
তারা নিজেদের মতামত তুলে ধরে প্রার্থী বদলের দাবি জানান। সেই মতামত পৌঁছে যায় শীর্ষ নেতৃত্বের কাছে। দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেয়। ময়নাগুড়ির নতুন বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডালিম রায়ের নাম।





