কোচবিহার, ৩০ ডিসেম্বর : এস আই আরের সবচেয়ে বেশি নোটিশ পেয়েছে ভূমিপুত্ররা। নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।মঙ্গলবার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত তৃণমূলের এসসি ওবিসি সেল জেলা কনভেনশন হয়।
ওই কনভেনশনে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা। অভিজিৎ বাবু ভূমিপুত্র দের ব্যাপারে কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও সাংসদ জগদীশ বসুনিয়া দুজনেই নির্বাচন কমিশনকে আক্রমণ করেন।
নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন হিসাবে কাজ করছে বলেও তোপ কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, নির্বাচন কমিশনের মাথায় যারা আছেন তাদের কোচবিহারের ঠাণ্ডায় লাইনে দাঁড় করিয়ে রাখলে টের পাবে কত ধানে কত চাল।এসআইআর হিয়ারিং য়ে ভোগান্তির অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী ওই বক্তব্য।





