আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙায় গাড়ি না পেয়ে বি/ক্ষোভ ভোট কর্মীদের

Published on: April 22, 2026
---Advertisement---


মাথাভাঙ্গা, ২২ এপ্রিল : আগামীকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট।আজ সকাল থেকেই ভোট কর্মীরা যেতে শুরু করেছেন ডিসি আরসি এবং ভোট গ্রহণ কেন্দ্রে। কিন্তু ভোট কর্মীরা যে যাবেন তার জন্য দেওয়া হচ্ছিল না গাড়ি এমনটাই অভিযোগ তাদের।আর সেই অভিযোগ তুলে সাত সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ভোট কর্মীরা।পথ অবরোধের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের কলেজ মোড় এলাকায়।

জানা গেছে এদিন মাথাভাঙ্গা থেকে ভোট কর্মীরা কেউ কোচবিহার,কেউ দিনহাটা কেউবা সিতাই যাবার জন্য দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভোট কর্মীরা দু-আড়াই ঘণ্টা থেকে দাঁড়িয়ে থাকলেও তাদের জন্য কোনো গাড়ির ব্যবস্থা করা হয়নি এমনটাই অভিযোগ। তাই বাধ্য হয়ে ভোট কর্মীরা পথ অবরোধে সামিল হন। প্রায় ৩০ মিনিট ধরে এই অবরোধ চলে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার আই,সি শুভজিৎ ঝা-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।আই,সির সাথে ভোট কর্মীদের কথা হলে আইসির আশ্বাসে অবরোধ তুলে নেন ভোট কর্মীরা ।যদিও পরবর্তীতে ভোট কর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment