দিনহাটা, ২৪ ডিসেম্বর : রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা বেতনসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করেছেন বামনহাটের আশা কর্মীরা। বুধবার দুপুর থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।দিনহাটা দুই নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে একত্রিত হয়ে আন্দোলনে শরিক হন দিনহাটা ২ নং ব্লক আশা ইউনিয়নের সদস্যরা।
তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।আশা কর্মী রিতা চৌধুরী বলেন, “আমাদের আট দফা দাবি পূরণের লক্ষ্যেই এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।দাবিগুলো পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।”
এদিকে, আশা কর্মীদের এই কর্মবিরতি নিয়ে ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ ডা. কেশব চন্দ্র রায় মন্তব্য করেন, “তাদের দাবিগুলো ন্যায্য। ইতিমধ্যে বিষয়টি চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ -কে জানানো হয়েছে এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।





