আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদহে ফের নৃশংস খুন, বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে ভুজালি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

Published on: December 22, 2025
---Advertisement---

মালদা, ২২ ডিসেম্বরঃ মালদায় ফের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবারে বৈষ্ণবনগর থানার অন্তর্গত কেবিএস ছোটো কামাত এলাকায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে ভুজালি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আতাবুর রহমানের গোঙানির আওয়াজ শুনে পরিবারের লোকজন চিৎকার শুরু করেন। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তাঁরা কোনওভাবেই বেরোতে পারছিলেন না। পরে কোনওরকমে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকতেই ভয়াবহ দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, আতাবুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং তাঁর মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে।

তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্রের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। তদন্তের তদারকিতে ঘটনাস্থলে আসেন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা। পুলিশ বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ঘটনার সূত্র ধরে মৃতের ঘনিষ্ঠ আত্মীয় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত হত্যার নির্দিষ্ট কারণ স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি পারিবারিক বিবাদ, পুরনো শত্রুতা কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এই খুনের ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটন করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment