আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চার মাসে অন্নপূর্ণার টাকা মেলেনি! বিডিও অফিস ঘেরাওয়ের পর রাজ্য সড়ক অবরোধ মহিলাদের,মাথাভাঙ্গায় উত্তেজনা

Published on: September 21, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ২১ সেপ্টেম্বরঃ চার মাস ধরে অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। বার বার বিভিন্ন দফতরে জানিয়েও মেলেনি সমাধান। শেষ পর্যন্ত ক্ষোভের আঁচ গিয়ে পড়ল রাস্তায়। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সোমবার মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক বিডিও অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মাথাভাঙ্গা-ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন একদল মহিলা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে।

রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা হবে। ক্ষমতায় আসার পর সেই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়। কিন্তু প্রকল্পের টাকা বণ্টন শুরু হলেও বিভিন্ন কারণে বহু উপভোক্তা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে।

বিক্ষোভকারী মহিলাদের দাবি, গত চার মাস ধরে তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত। বিষয়টি নিয়ে একাধিক বার প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে এ দিন ক্ষোভ নিয়ে তাঁরা প্রথমে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক বিডিও অফিসে জড়ো হন। সেখানে বিক্ষোভের পর অফিসের সামনেই ১৬ নম্বর রাজ্য সড়কে বসে পড়েন তাঁরা।

বিক্ষোভকারীদের কথায়, ‘‘সরকার যদি কাউকে টাকা দিতে না পারে, তা হলে প্রতিশ্রুতি কেন দেওয়া হল? টাকা দেওয়ার হলে সবাইকে দেওয়া হোক, না হলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক।’’

অবরোধের জেরে ব্যস্ত রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে দূরপাল্লার একাধিক গাড়ি এবং নিত্যযাত্রীদের যানবাহন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন মহিলারা। স্বাভাবিক হয় যান চলাচল।

তবে চার মাসের বকেয়া টাকা কবে মিলবে, সেই প্রশ্নই এখন বিক্ষোভকারী মহিলাদের সামনে। প্রশাসনের তরফে তাঁদের অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ করা হয়, আপাতত সেদিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কড়া নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা, শিলিগুড়িতে পরীক্ষার্থী ১০ হাজারের বেশি

গলা-ঘাড়ে ছোট্ট গুটি, আতঙ্ক নয়! ৫০ শিশুকে নিয়ে গবেষণার পর শিলিগুড়িতে লিম্ফ নোডের চিকিৎসা শুরু আরআরএইচে

‘অ্যাপ্রুভড’ দেখাচ্ছে, তবু অ্যাকাউন্টে টাকা নেই! অন্নপূর্ণা নিয়ে ফের SDO অফিসে মহিলাদের বিক্ষোভ শিলিগুড়িতে

তিস্তার জলে ভেসে যাচ্ছিল হস্তিশাবক! নৌকা নিয়ে ছুটে এলেন মৎস্যজীবীরা, মায়ের কাছে ফিরতেই স্বস্তি

তোর্সার জল নামতেই আতঙ্ক, ফের ভাঙনের মুখে কোচবিহার! ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন বিজেপি নেতা বিরাজ বোস

অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ-সহ একাধিক দাবি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা-র এমডিকে ডেপুটেশন কর্মচারী সংঘের

Leave a Comment