আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিধানসভা নির্বাচন সুষ্ঠু করতে অল পার্টি মিটিং হল কোচবিহার জেলাশাসকের দপ্তরে

Published on: March 16, 2026
---Advertisement---

কোচবিহার, ১৬ মার্চঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার কোচবিহার জেলা শাসক দপ্তরে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ অল পার্টি মিটিং। জেলা নির্বাচন আধিকারিকের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মূলত আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। ভোট গ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিরোধী দলগুলির পক্ষ থেকে দাবি তোলা হয়, প্রতিটি ভোট কেন্দ্রেই যেন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ভোট চলাকালীন পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিও জানানো হয়। তাদের মতে, এতে করে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হবে এবং শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।বৈঠক শেষে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধিরা জানান, তারা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সেই দাবিই প্রশাসনের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment