কোচবিহার, ২৮ ডিসেম্বর : বয়স একটি সংখ্যা মাত্র।খেলার মাঠে সেটাই যেন প্রমাণ করে দিলেন প্রবীণ ক্রীড়াবিদরা।যা উৎসাহ যোগায় তরুণ প্রজন্মকে। মোবাইল আসক্তির যুগে প্রবীনদের এই মাঠ প্রেম যেন এক দৃষ্টান্তও। রবিবার সেই ছবি দেখল কোচবিহার।
এদিন এমজেএন স্টেডিয়ামে অনুষ্ঠিত হল প্রবীণ ক্রীড়া সংস্থা ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন। আয়োজকরা জানান,প্রায় ৮৫ জন প্রতিযোগী, প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
ঠান্ডা উপেক্ষা করে তাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়।বয়সের বাধা উড়িয়ে সকলেই মাঠে নিজেদের পারফরম্যান্স দেখান।এখানেই স্পষ্ট হয়ে যায় বয়স একটি সংখ্যা মাত্র।মনের উদ্দামতা, মাঠপ্রেমী আসল।





