মাথাভাঙা, ২৬ ফেব্রুয়ারিঃ নির্বাচন যত এগিয়ে আসছে, সাধারণ মানুষের মন জয় করতে মরিয়া হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।এদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একের পর এক কর্মসূচি নিয়েই চলছে।বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এবার চড়ুইভাতির আয়োজন করা হলো মাথাভাঙ্গা শহরে।তবে এবার কোনো রাজনৈতিক নেতৃত্ব বা কর্মীদের নিয়ে চড়ুইভাতি নয়।
বার একেবারে খুদে শিশুদের নিয়ে চড়ুইভাতির আয়োজন করা হয় মাথাভাঙ্গা শহরের ২ নং ওয়ার্ডে পূর্ব পাড়া বিবেকানন্দ ক্লাবের মাঠে।চড়ুইভাতির আয়োজন করা হয় ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের উদ্যোগে।এদিন চড়ুইভাতি উপলক্ষে খাওয়া দাওয়ার পাশাপাশি ছোটো ছোটো শিশুদের নিয়ে খেলার আয়োজন করা হয় সেইসাথে শিশুদের বল,রং পেন্সিল সহ বিভিন্ন উপহারও দেওয়া হয়।
এবিষয়ে কাউন্সিলর বিশ্বজিৎ রায় বলেন আগামীকাল তেরেয়া উৎসব। গ্রামেগঞ্জে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। তবে শহর এলাকায় সেভাবে নজরে আসে না। তাই শিশুদের নিয়ে তার আগের দিন চড়ুই ভাতির মাধ্যমে দিনটি উদযাপন করলেন।





