জলপাইগুড়ি, ৯ জানুয়ারি : বন্য শুয়োরের হামলায় মৃত জলপাইগুড়ির রাজগঞ্জের শিকারপুর অঞ্চলে ফুলাতিপাড়ার বাসিন্দা রাতিয়া ওরাওঁ (৫২)। বাড়ির পাশে চা বাগানে কাজ করতে এই গিয়ে বন্য শুয়োরের হামলার মুখে পড়েন তিনি। মোট তিনজন জখম হন।
একজনের আঘাত কম হওয়ায় তাঁকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। বাকি দু’জনকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় রাতিয়া ওরাওঁয়ের।অপরজনের চিকিৎসা চলছে।বনদপ্তর
ওই চা বাগান এলাকায় বন্য শুয়োরের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ জলপাইগুড়ি হাসপাতালের মর্গে মৃত রাতিয়ার দেহের ময়নাতদন্ত হবে। মৃত ও আহতরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।বন দপ্তর সূত্রে খবর, জখম বাকি দুজন হলেন মোহন মাঝি এবং বাবলু ওরাওঁ।





