আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়! উদ্ধার ২৭ লক্ষ নগদ, বিপুল কার্তুজ ও আগ্নেয়াস্ত্র

Published on: May 27, 2026
---Advertisement---

উত্তর ২৪ পরগনা, ২৭ মেঃ উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙা থানার পুলিশ অভিযান চালিয়ে অজিত সাহা ও তাঁর ভাই সুজিত কুমার সাহাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে অজিত সাহার বাড়ি থেকে মোট ২৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে ৬২৬ রাউন্ড গুলি, ৬১টি গুলির খোল, একটি সেভেন এমএম পিস্তল ও একটি এয়ারগান। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ৫২ বোতল বিদেশি মদও। এত বিপুল পরিমাণ নগদ টাকা ও অস্ত্র বাড়িতে কেন রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুলিশি জেরায় ধৃতরা সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেই সূত্রের দাবি।

জানা গিয়েছে, অজিত সাহা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এই ঘটনায় হাবরা-মছলন্দপুর এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তোলাবাজি, হুমকি ও একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল ধৃত দুই ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সাহা দাবি করেন, “তৃণমূল করি বলেই আমাদের ফাঁসানো হচ্ছে।” একই দাবি করেন অজিত সাহাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। উদ্ধার হওয়া অস্ত্র ও টাকার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সব দাবি মেনে নিল কেন্দ্র সরকার,লিখিত আশ্বাস পেয়ে যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের

ধর্মতলার বিক্ষোভে ‘গুন্ডাদমন’ আইনের হুঁশিয়ারি,চিহ্নিত ৭০ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা সরকারের

কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, IPS অফিসারকে সাসপেন্ড করলেন শুভেন্দু

কলকাতায় মিছিল ঘিরে তৃণমূল-পুলিশ সংঘাত,কুনাল ঘোষ সহ আটক একাধিক নেতা-কর্মী

NEET বিতর্কে ইস্তফা ধর্মেন্দ্রর,‘গণতন্ত্রের জয়’ বললেন সোনম ওয়াংচুক, এবার শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবি

NEET আন্দোলনের বড় জয়! ধর্মেন্দ্রর ইস্তফার খবরে যন্তর মন্তরে উচ্ছ্বাস, ‘আমরা করে দেখিয়েছি’ দাবি অভিজিৎ দিপকের

Leave a Comment