আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরি! একসঙ্গে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বড় ঘোষণা

Published on: January 4, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৪ জানুয়ারি: চাকরিপ্রার্থীদের জন্য নতুন বছরের শুরুতেই বড় সুখবর। রেলে স্থায়ী চাকরি করার স্বপ্ন যাঁরা দেখেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC)। একসঙ্গে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে, ফলে বিপুল সংখ্যক যুবক-যুবতীর কর্মসংস্থানের রাস্তা খুলে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রেল সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগ হবে লেভেল-১, গ্রুপ ডি পদে। মোট শূন্যপদের সংখ্যা ২২ হাজার। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে যাঁরা আইটিআই পাশ করেছেন, তাঁরা অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। বয়সের ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের পর নির্ধারিত আবেদন মূল্য জমা দিলেই প্রাথমিক আবেদন সম্পন্ন হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা ও রূপান্তরিতকামী প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২৫০ টাকা।

নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ধাপ থাকছে। প্রথমে নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT)। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) দিতে হবে। এরপর হবে নথি যাচাই এবং সবশেষে মেডিক্যাল পরীক্ষা। সব ধাপ সফলভাবে অতিক্রম করতে পারলেই চূড়ান্তভাবে চাকরিতে নিয়োগ করা হবে।

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ জানুয়ারি ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬। সময়সীমার মধ্যে আবেদন করার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে। এত বড় সংখ্যক নিয়োগে দেশের বেকার যুবসমাজের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহের পারদ চড়ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment