আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডে মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি,চাঞ্চল্য শহরজুড়ে

Published on: December 30, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড় প্রশ্ন তুলে দিল ৩৩ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির ঘটনা। মেয়রের ওয়ার্ড অফিসের ঠিক সামনেই একটি মোবাইলের দোকানে গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চড়াই এলাকা জুড়ে। সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতোই সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিক। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন, দোকানের শাটার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে ঢুকেই চোখে পড়ে লন্ডভন্ড অবস্থা। সঙ্গে সঙ্গে তিনি এনজেপি থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ এবং তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দোকান থেকে আনুমানিক ১৩ থেকে ১৪ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে। পাশাপাশি ক্যাশবাক্সে থাকা নগদ অর্থও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। দোকানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ভোর সাড়ে চারটা নাগাদ এই চুরির ঘটনা ঘটে। ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি শাটার ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে দ্রুত মোবাইল ও নগদ টাকা নিয়ে বেরিয়ে যায়। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রাথমিকভাবে একজন দুষ্কৃতীকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, সম্প্রতি শহরে একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে মেয়রের ওয়ার্ড অফিসের সামনে এমন ঘটনা ঘটায় অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রাতে টহলদারি আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে পরপর এই ধরনের চুরির ঘটনায় শিলিগুড়ি শহরের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে শহরজুড়ে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment