আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দোলের আগেই রাজ্যবাসীর জন্য বড় উপহার,উদ্বোধন কল্যাণী এক্সপ্রেসওয়ে, ‘এসআইআর’ আতঙ্কে মৃত ৩৬ পরিবারকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

Published on: March 2, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ দোল পূর্ণিমার আগেই রাজ্যবাসীকে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বহু প্রতীক্ষিত কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক সড়কপথ চালু হওয়ার ফলে কলকাতা ও সংলগ্ন জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

রিমোটের মাধ্যমে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, এই এক্সপ্রেসওয়ে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও সহজ করবে। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ, ৪ থেকে ৬ লেন বিশিষ্ট এই সিগন্যাল-ফ্রি সড়কে রয়েছে ২১টি ফ্লাইওভার। একদিকে এটি যুক্ত হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে, অন্যদিকে সংযোগ স্থাপন করছে জাতীয় সড়ক ১২ ও ঈশ্বর গুপ্ত সেতুর দিকে। আগে যেখানে কলকাতা থেকে কল্যাণী পৌঁছতে প্রায় দু’ঘণ্টা সময় লাগত, এখন তা কমে আসবে অনেকটাই।

উন্নয়নের বার্তার পাশাপাশি এদিন মানবিকতার দৃষ্টান্তও স্থাপন করেন মুখ্যমন্ত্রী। ‘এসআইআর’ আতঙ্কে মৃত ৩৬ জনের পরিবারের একজন করে সদস্যের হাতে সরাসরি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। তাঁর অভিযোগ, নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভ্রান্তির জেরে এই মৃত্যুগুলি ঘটেছে। শোকার্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।

এছাড়াও নিউটাউনে জৈন সম্প্রদায়ের জন্য ৫ একর জমি বরাদ্দের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ববাংলা গেটের কাছে ট্রাস্ট গঠনের মাধ্যমে জমি হস্তান্তর করা হবে। দোলের আগে উন্নয়ন ও সহমর্মিতার এই দ্বৈত বার্তায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment