আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গিলান্ডি নদীতে জলে ডুবে মৃ*ত্যু হল ১ শি*শু কন্যার

Published on: December 13, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর : বাড়ির সকলে যখন কাজে ব্যস্ত ঠিক সে সময় বাড়ির পাশে গিলান্ডি নদীতে জলে ডুবে মৃত্যু হল এক শিশু কন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাঠ মধ্যপাড়া এলাকায়।

জানা গিয়েছে, শিশুটির বাবা বিশ্বজিৎ রায় তার দাদার কাছে শিশুটিকে রেখে কাজে যায়। শিশুটি হাটবে বলে কোল থেকে নামিয়ে দেয় শিশুর জ্যেঠু।সে সময় বাড়ির পাশে গিলান্ডি নদীর কাছে শিশুটির মা গরুকে খাবার দিতে যায়।মায়ের পেছন পেছন শিশুটি বাড়ির অন্যান্য শিশুদের সাথে নদীতে যায়।সে সময় সকলের নজর এড়িয়ে কোনভাবে শিশুটি নদীতে পড়ে যায়।

খোঁজাখুঁজির পর নদীতে তার পা ভাসতে দেখা যায়।এরপর নদী থেকে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে মৃতশিশুর পরিবারের সদস্যরা। শিশুর দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানো হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment