আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে ফের বাঘের আতঙ্ক, হামলায় গুরুতর জখম ১, আহত ২, বনদপ্তরের জালে ধরা পড়ল বাঘ

Published on: May 14, 2026
---Advertisement---

কোচবিহার, ১৪ মেঃ কোচবিহারে ফের বাঘের আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার কোচবিহারের পানিশালা সংলগ্ন এলাকায় বাঘের হামলায় গুরুতর জখম হন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও দুই জন। ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে বনদপ্তরের তৎপরতায় বাঘটিকে আটক করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গুরুতর জখম ওই ব্যক্তির নাম কনক বর্মন (৫০)।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হাত, ঘাড় এবং শরীরের একাধিক অংশে গভীর ক্ষত রয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। এছাড়াও আহত হয়েছেন শ্যামল বর্মন সহ আরও এক ব্যক্তি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকালে আচমকাই পানিশালা এলাকার একটি বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে বাঘটি। প্রথমে কয়েকজনকে লক্ষ্য করে তেড়ে যায় প্রাণীটি। সেই সময় আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়েন, কেউ আবার নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়তে থাকেন।

কনক বর্মনের কন্যার পূজা বর্মণ বলেন, তাঁর বাবা সেই সময় বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিলেন। ঠিক তখনই আচমকা বাঘটি ঝাঁপিয়ে পড়ে। তিনি জানান, “বাবা বাড়ি থেকে বেরোতেই বাঘটা হামলা করে। বাবার হাত, ঘাড়-সহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দেয়। আমরা চিৎকার শুরু করলে স্থানীয় মানুষ ছুটে আসেন।”

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে যায় বনদপ্তরের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে বাঘটিকে নিয়ন্ত্রণে এনে আটক করা সম্ভব হয়। বনদপ্তরের তরফে জানানো হয়েছে,বাঘটিকে উদ্ধার করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কীভাবে বাঘটি লোকালয়ে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর গোটা পানিশালা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment