আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ির গর্ব শ্রেয়সী শীল — উচ্চমাধ্যমিকে রাজ্যস্তরে অষ্টম স্থান অর্জন

Published on: May 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ মেঃ এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিলিগুড়ি জুড়ে খুশির আবহ। শহরের একতিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী শীল রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী এবারের পরীক্ষায় মোট ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিবেশীরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাদের বাড়ি। এলাকার মানুষজনও শ্রেয়সীর এই সাফল্যকে নিজেদের গর্ব বলে মনে করছেন।

শ্রেয়সীর পরিবার অত্যন্ত সাধারণ। বাড়ির সামনেই রয়েছে তার বাবার একটি ছোট মুদিখানা দোকান। মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মা সবসময় মেয়ের পড়াশোনার পাশে থেকেছেন। তাঁদের উৎসাহ, পরিশ্রম এবং ত্যাগের ফলেই আজ এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছে শ্রেয়সী।

ভবিষ্যতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করার স্বপ্নও দেখে সে। নিজের এই অসাধারণ সাফল্যের কৃতিত্ব শ্রেয়সী দিয়েছে তার স্কুলের শিক্ষিকা-শিক্ষক, বাবা-মা এবং গৃহশিক্ষকদের। তাঁদের নিরন্তর সহযোগিতা ও অনুপ্রেরণাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে সে।

শ্রেয়সীর এই সাফল্য শুধুমাত্র তার পরিবারের নয়, গোটা শিলিগুড়ির জন্যই এক গর্বের মুহূর্ত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment