আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুরসভা এলাকাজুড়ে সিসিটিভি নজরদারি, ১২১ পুরসভা ও ৭ পুরনিগমে বড় সিদ্ধান্ত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের

Published on: May 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ মেঃ রাজ্যের পুরসভা ও পুরনিগম এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যের ১২১টি পুরসভা ও ৭টি পুরনিগম এলাকায় ধাপে ধাপে সিসিটিভি নজরদারি চালু করা হবে। পুর দপ্তর থেকেই কেন্দ্রীয়ভাবে এই নজরদারি পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।

পুরমন্ত্রী জানান, এবিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারের দাবি, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং পুর এলাকার কাজের গতি ও মান পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, শুধু রাস্তা বা জনবহুল এলাকা নয়, পুরসভার অফিসগুলিতেও বসানো হবে সিসিটিভি ক্যামেরা। কোন কর্মী কখন অফিসে আসছেন বা বেরোচ্ছেন, সেই তথ্যও কেন্দ্রীয়ভাবে নজরদারির আওতায় থাকবে। ফলে পুর প্রশাসনের কাজকর্ম আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমানে অধিকাংশ পুরসভা ও পুরনিগম এখনও তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে। সেই পরিস্থিতিতে পুর প্রশাসনের কাজকর্মের উপর সরাসরি নজর রাখতেই এই পদক্ষেপ করছে নতুন বিজেপি সরকার।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কলকাতার একাধিক ওয়ার্ডে বিজেপির ফল উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বহু এলাকায় তৃণমূলের ভোটব্যাঙ্কে ধাক্কা লেগেছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এই আবহে আগামী পুরভোটের আগে প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে চাইছে রাজ্য সরকার।

রাজনৈতিক সূত্রের মতে, প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেই পুরবোর্ড ভেঙে নির্বাচন করানোর পথেও হাঁটতে পারে সরকার। তার আগে পুরসভা এলাকাগুলিতে নজরদারি বাড়িয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করার দিকেই জোর দেওয়া হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment