আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আন্তঃরাজ্য সীমানায় আর আটকানো যাবে না আলুর ট্রাক, আলু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধে কড়া নির্দেশ শুভেন্দু সরকারের

Published on: May 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ মেঃ আলু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, আন্তঃরাজ্য সীমানায় কৃষিজ পণ্য পরিবহণে কোনওরকম হয়রানি বরদাস্ত করা হবে না। আলু, ফলমূল, সবজি ও অন্যান্য শস্য নিয়ে ভিন রাজ্যে যাওয়া ব্যবসায়ী ও চাষিদের বাধা দেওয়া বা অযথা আটকে রাখার বিরুদ্ধে কড়া নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে আলু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক হয়রানির শিকার হয়েছেন। বিশেষ করে আলু রপ্তানির ক্ষেত্রে একাধিক বিধিনিষেধের কারণে চাষি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাঁর কথায়, “আজ থেকে এই হয়রানি বন্ধ হবে। কৃষিজ উৎপাদন নিয়ে যাতায়াতে কাউকে বাধা দেওয়া যাবে না।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, এবিষয়ে একটি বিশেষ নোটিফিকেশন জারি করে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আন্তঃরাজ্য সীমানায় কোনও কৃষিপণ্যবাহী গাড়িকে অকারণে আটকানো না হয়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদেরও সংবেদনশীল আচরণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কোভিড পরবর্তী সময়ে স্থানীয় বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে আলু রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করেছিল তৎকালীন সরকার। সেই সময় বহু ট্রাক ও লরি সীমানায় আটক করা হয় বলে অভিযোগ ওঠে। এর ফলে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ভিন রাজ্যের বাজার হারাতে শুরু করেন। প্রতিবেশী রাজ্য উড়িষ্যা -তেও বাংলার আলুর যোগান কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছিল।

যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবুও সীমানায় হয়রানির অভিযোগ চলছিল। এবার নতুন সরকার সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়েছে বলে মনে করছে রাজনৈতিক ও ব্যবসায়ী মহল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment