আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নির্বাচনী জয়ের পর গোঁসাইরহাটে বিজেপির সাংগঠনিক বৈঠক, শান্তির বার্তা নেতৃত্বের

Published on: May 13, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৩ মেঃ নির্বাচনী সাফল্যের আবহে সংগঠনকে আরও শক্তিশালী করতে গোঁসাইরহাটে সাংগঠনিক বৈঠক করল বিজেপি। বুধবার গোঁসাইরহাট রামকৃষ্ণ সংঘের হলঘরে বিজেপির ৫ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বরেন চন্দ্র বর্মন, মণ্ডল সভাপতি পবিত্র অধিকারী সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী।

সভায় সাম্প্রতিক নির্বাচনে দলের সাফল্যের জন্য তৃণমূল স্তরের কর্মীদের প্রশংসা করা হয়। নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, সংগঠিত প্রচার এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমই এই জয়ের মূল কারণ। পাশাপাশি বুথভিত্তিক সংগঠন আরও শক্তিশালী করা ও আগামী দিনের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

তবে শুধুমাত্র জয় উদযাপন নয়, বৈঠক থেকে শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তাও দেওয়া হয়। নেতৃত্ব স্পষ্ট জানায়, এলাকায় কোনওভাবেই অশান্তি বা বিভাজনের পরিবেশ তৈরি হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে কর্মীদের সংযত ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment