কোচবিহার, ১৩ মেঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় হতে দেখা যাচ্ছে -কে। বুধবার কোচবিহারের বিভিন্ন কলেজের পাশাপাশি কোচবিহার আইটিআই কলেজেও পৌঁছন এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যরা। সেখানে কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তাঁরা।
এদিন কলেজ চত্বরে এবিভিপি সদস্যদের ঘিরে ছাত্রদের ভিড় লক্ষ্য করা যায়। কলেজের পড়ুয়াদের একাংশ অভিযোগ করেন, বিভিন্ন খাতে তাঁদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সংগঠনের সদস্যরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিভিপি-র রাজ্য সদস্য দীপ্ত দে বলেন, “বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়গুলি খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিন এবিভিপি-র প্রতিনিধিদের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ছাত্ররাও। কলেজের পরিকাঠামো, ফি সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক নানা অসঙ্গতির অভিযোগ করেন তাঁরা। ছাত্র অর্ক পাল-ও এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে রাজনৈতিক ও শিক্ষামহলে শুরু হয়েছে জোর আলোচনা।





