আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

 ‘সংবিধানের নিয়ম মেনেই নন্দীগ্রাম ছাড়লাম’, বিধানসভায় শপথের পর ঘোষণা শুভেন্দুর

Published on: May 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ এপ্রিলঃ বিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর নন্দীগ্রাম আসন ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করব। সংবিধানের নিয়ম অনুসারে একটি আসন ছাড়তেই হয়, তাই নন্দীগ্রাম ছাড়লাম।”

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হন শুভেন্দু অধিকারী। তবে সংবিধান অনুযায়ী একটি আসনই ধরে রাখা সম্ভব। এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে কার্যত নন্দীগ্রাম আসন ছাড়ার সিদ্ধান্ত স্পষ্ট করে দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয়, আবেগেরও। তিনি বলেন, “বিধায়ক না থাকলেও নন্দীগ্রামের পাশে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব।” বিজেপির তরফে অন্য প্রতিনিধি সেখানে প্রার্থী হবেন এবং মানুষের জন্য কাজ করবেন বলেও জানান তিনি।

শুভেন্দু অধিকারী আরও বলেন, আগামী পাঁচ বছর নন্দীগ্রামের মানুষকে কোনও অভাব বুঝতে দেওয়া হবে না। এলাকার উন্নয়নে তাঁর নজর সবসময় থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে ভবানীপুরে বিজয় মিছিলেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment