আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শ্রম কোড বাতিলের দাবিতে কোচবিহারে বিক্ষোভ, নোটিশ পুড়িয়ে প্রতিবাদ মেডিকেল সেলস রিপ্রেসেন্টেটিভরা

Published on: May 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ মেঃ কেন্দ্রীয় শ্রম কোড বাতিলের দাবিতে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেসেন্টেটিভস অ্যাসোসিয়েশনের কোচবিহার শাখা। এদিন কোচবিহার উপশ্রম মহাধ্যক্ষের দপ্তরের সামনে সংগঠনের সদস্যরা জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। শ্রমিক বিরোধী নীতির অভিযোগ তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হবে। চাকরির নিরাপত্তা কমবে এবং কর্মঘণ্টা বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধাতেও প্রভাব পড়বে। সেই কারণেই শ্রম কোড অবিলম্বে বাতিলের দাবি তোলেন বিক্ষোভকারীরা।

এদিন বিক্ষোভ চলাকালীন শ্রম কোড সংক্রান্ত একটি নোটিশ প্রতীকীভাবে আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। সংগঠনের সদস্যরা স্লোগান তুলে কেন্দ্র সরকারের শ্রম নীতির তীব্র বিরোধিতা করেন।

সংগঠনের সদস্যরা জানান, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে আগামী দিনেও তাঁদের আন্দোলন চলবে। পাশাপাশি কেন্দ্র সরকার শ্রমিকদের মতামতকে গুরুত্ব দিয়ে শ্রম কোড প্রত্যাহার করুক বলেও দাবি জানান তাঁরা। ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment