আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা দিনহাটায়

Published on: May 13, 2026
---Advertisement---

দিনহাটা, ১৩ মেঃ দিনহাটার নয়ারহাট তদন্ত কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের নির্দেশে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এলাকায় শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রাখা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে সকলকে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার বার্তা দেওয়া হয়। ধর্মীয় উৎসব বা সামাজিক অনুষ্ঠান চলাকালীন কোনও ধরনের গুজব বা অপপ্রচার ছড়ালে তা দ্রুত পুলিশ প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় এবং নয়ারহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রি ঘোষ। পুলিশ প্রশাসনের আধিকারিকরা জানান, সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকলে এলাকায় শান্তি ও উন্নয়নের পরিবেশ আরও মজবুত হবে। সভা শেষে ধর্মীয় প্রতিনিধিরাও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment