দিনহাটা, ১৩ মে : গোপন তথ্যের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ বিশেষ চেকিং অভিযান চালিয়ে নেলপুরঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্ত রঞ্জিত দাস তাঁর কিসামতদশগ্রাম এলাকার বাসিন্দা৷
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক ভাবে চলাফেরা করার সময় তাঁকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কোথা থেকে অস্ত্র সংগ্রহ করেছিলেন এবং এর সঙ্গে অন্য কোনো বেআইনী অস্ত্র চোরা কারবারকারী চক্রের যোগ আছে কিনা।





