আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ আলিপুরদুয়ারের দেবাদৃত, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন

Published on: May 8, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৮ মেঃ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর আলিপুরদুয়ার জেলায় খুশির আবহ। রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র দেবাদৃত সরকার। ৬৯২ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় নিজের জায়গা নিশ্চিত করেছে সে। দেবাদৃতের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, স্কুল এবং গোটা আলিপুরদুয়ারবাসী।

আলিপুরদুয়ার শহরের নিউটাউন বাজার রোড এলাকার বাসিন্দা দেবাদৃত ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। শুধুমাত্র ভালো নম্বর পাওয়া নয়, প্রতিটি বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করত সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিয়মিত পড়াশোনা এবং সময় মেনে প্রস্তুতিই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি।

দেবাদৃতের বাবা দেবব্রত সরকার পেশায় ব্যবসায়ী এবং মা মিষ্টুরানি সরকার গৃহবধূ। ছেলের এই সাফল্যে গর্বিত পরিবার। ফল প্রকাশের পর থেকেই বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বন্ধুদের শুভেচ্ছার ঢল নেমেছে।
নিজের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত দেবাদৃত জানিয়েছে, “আমি ভেবেছিলাম টপ টেনের মধ্যে থাকব এবং ৬৯০-এর বেশি নম্বর পাব। কিন্তু রাজ্যে ষষ্ঠ হব, সেটা সত্যিই আশা করিনি। খুব ভালো লাগছে।” ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে একজন সফল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে সে।

পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও আগ্রহ রয়েছে দেবাদৃতের। অবসর সময়ে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে সে। এছাড়াও পেন্টিং এবং দাবা খেলা তার অন্যতম পছন্দের। যদিও পরীক্ষার প্রস্তুতির সময় খেলাধুলার জন্য খুব বেশি সময় পায়নি সে।

নিজের এই সাফল্যের পিছনে পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছে দেবাদৃত। তার কথায়, “মা-বাবা সবসময় আমাকে সাহস দিয়েছেন। কখনও চাপ অনুভব করতে দেননি। শিক্ষক-শিক্ষিকারাও সবসময় পাশে ছিলেন এবং যেকোনও সমস্যায় সাহায্য করেছেন।”

ম্যাক উইলিয়াম হাই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, দেবাদৃত বরাবরই অত্যন্ত শান্ত, ভদ্র এবং পরিশ্রমী ছাত্র। পড়াশোনার প্রতি তার একাগ্রতা অন্য ছাত্রদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মত শিক্ষকদের।
দেবাদৃতের এই সাফল্যে গর্বিত আলিপুরদুয়ারবাসীও। জেলার বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে তাকে। আগামী দিনে আরও বড় সাফল্যের মাধ্যমে সে জেলার নাম উজ্জ্বল করবে বলেই আশাবাদী সকলেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment