আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী

Published on: May 7, 2026
---Advertisement---

কলকাতা, ৮ মেঃ রাজ্যে নতুন সরকার গঠনের আগেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বুধবার রাতে মধ্যমগ্রামে গাড়িতে করে যাওয়ার সময় আততায়ীদের গুলিতে খুন হন তিনি। এই ঘটনার পর শোকস্তব্ধ বিজেপি শিবির। আর সেই ঘটনার অভিঘাত সবচেয়ে বেশি পড়েছে অভিনেত্রী তথা বিজেপি কর্মী মাফিন চক্রবর্তী -র উপর। খুনের কিছুক্ষণ আগেই মেসেজে চন্দ্রনাথের সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

কাঁদতে কাঁদতে মাফিন বলেন, “মাত্র দেড় মাসের পরিচয়ে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। শুভেন্দু স্যরের সঙ্গে ওঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সবসময় ছায়াসঙ্গীর মতো থাকতেন।” বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের বাড়িতে পৌঁছে পরিবারের পাশে দাঁড়ান অভিনেত্রী। শেষকৃত্যেও থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ১০ এপ্রিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মাফিন চক্রবর্তী। এরপর বিধানসভা নির্বাচনে দলের হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করেন তিনি। সেই সময় থেকেই আলাপ চন্দ্রনাথ রথের সঙ্গে। দলীয় কাজের সূত্রে ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

মাফিন জানান, চন্দ্রনাথ অত্যন্ত সাহায্যপ্রবণ মানুষ ছিলেন। প্রচারে কোথাও কোনও সমস্যা হলে দ্রুত সমাধানের ব্যবস্থা করতেন। গাড়ি থেকে শুরু করে থাকার জায়গা সবকিছু নিজের দায়িত্বে সামলাতেন। অভিনেত্রীর কথায়, “ভোটের আগে যখন পূর্ব মেদিনীপুরে প্রচারে গিয়েছিলাম, কোথায় থাকব, কতগুলো গাড়ি লাগবে সব চন্দ্রদাই ব্যবস্থা করেছিলেন। কথা কম বলতেন, কিন্তু কাজ করতেন নিঃশব্দে।”

বুধবার রাতেও বিজেপি অফিসে যাওয়ার কথা জানিয়ে চন্দ্রনাথকে মেসেজ করেছিলেন মাফিন। কিন্তু সেই মেসেজের আর কোনও উত্তর আসেনি। অভিনেত্রীর দাবি, প্রায় আধঘণ্টা পরেই তিনি জানতে পারেন চন্দ্রনাথ খুন হয়েছেন। সেই খবর শুনে কার্যত ভেঙে পড়েন তিনি।

চন্দ্রনাথ রথের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার আবহ ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চণ্ডীপুরে নিহত নেতার বাড়িতে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় ভারী গোটা এলাকা। সেই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক মুখ তুলে ধরলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment