শিলিগুড়ি, ৬মে: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। এই জয়কে কেন্দ্র করে বুধবার ৩০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত হয় এক বিজয় সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল সহ দলের একাধিক নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা।
নেতৃত্বের তরফে জানানো হয়, এই জয় মানুষের আস্থার প্রতিফলন এবং আগামী দিনে এলাকার উন্নয়নে আরও জোর দেওয়া হবে। পাশাপাশি সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয় মঞ্চ থেকে।





