আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আলিপুরদুয়ারে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জেলা নেতৃত্বের

Published on: May 6, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৬মে: জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ তুলে সরব হলেন জেলা নেতৃত্ব। বুধবার সাংবাদিক সম্মেলনে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা দাবি করেন, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে।

গঙ্গাপ্রসাদ শর্মা জানান, মাঝিরডাবড়, চাপরের পাড়, ফালাকাটা, কালচিনি সহ একাধিক এলাকায় তৃণমূল কর্মীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। অনেক জায়গায় দলীয় কার্যালয়ে তালা মেরে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

এই পরিস্থিতি অব্যাহত থাকলে তৃণমূল রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেন জেলা চেয়ারম্যান। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে জেলায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment