আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘হারিনি, তাই ইস্তফা নয়’ কালীঘাটে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়-এর, নিজেকে বললেন ‘ফ্রি বার্ড’

Published on: May 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মে: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক বিতর্ক যখন তুঙ্গে, তখনই বড় ঘোষণা করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন না। তাঁর বক্তব্য, “কেন, কীসের জন্য ইস্তফা দেব? আমরা তো হারিনি। হারলে শপথ নিতে যাওয়ার আগে আমি নিজেই পদত্যাগ করতাম। এখন সেই প্রশ্নই ওঠে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই নির্বাচনে জোর করে তাঁদের হারানোর চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, “জোর করে দখল করে যদি কেউ ভাবে আমি গিয়ে ইস্তফা দেব, তা হবে না। আমরা এখনও মনে করি, আমরা নির্বাচনে হারিনি।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

তবে পদত্যাগ না করার অবস্থান নিলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে তাঁর সরকার ক্ষমতা হারিয়েছে এবং তিনি আর মুখ্যমন্ত্রীর পদে থাকছেন না। নিজের বর্তমান অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি এখন আর কোনও চেয়ারে নেই। আমি এখন ‘ফ্রি বার্ড’। রাস্তায় থাকব, মানুষের পাশে থাকব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যে একদিকে যেমন নির্বাচনী ফলাফল নিয়ে তাঁর আপত্তি স্পষ্ট হয়েছে, তেমনি অন্যদিকে ভবিষ্যতে রাস্তায় আন্দোলনের ইঙ্গিতও মিলেছে। এদিকে সংবিধানিক প্রথা অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার পর বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র জমা দেওয়ার রীতি রয়েছে। সেই প্রেক্ষিতে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে রাজভবনের ভূমিকা কী হবে এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই আরও উত্তপ্ত হয়ে উঠছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment