আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘রাঘবাস্ত্রেই রাঘবকে ঘায়েল’ রাষ্ট্রপতির দ্বারস্থ আপ, পাল্টা সাক্ষাতে রাঘব চাড্ডা

Published on: May 5, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ৫ মেঃ দলবদল ইস্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল আম আদমি পার্টি (আপ)। দলবদলু সাংসদ রাঘব চাড্ডা-সহ মোট ৭ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে দেখা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মঙ্গলবার ৩টি বাসে প্রায় ৯০ জন বিধায়ককে নিয়ে দিল্লিতে পৌঁছে এই প্রতিনিধিদল।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ভগবন্ত মান সংবাদমাধ্যমকে জানান, দলত্যাগ করে অন্য দলে যোগ দেওয়া নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে তা গণতন্ত্রের জন্য লজ্জার হবে। তিনি বলেন, “দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে দল ভাঙার আইন রয়েছে, কিন্তু মাত্র কয়েকজন সদস্য এভাবে দলবদল করলে তা স্বেচ্ছাচারিতা এবং গণতন্ত্রের পরিহাস।” পাশাপাশি তিনি সংবিধান সংশোধন করে ‘রাইট টু রিকল’ আইন চালুর দাবিও জানান।

উল্লেখ্য, একসময় রাজ্যসভায় এই ‘রাইট টু রিকল’ আইনের দাবিই তুলেছিলেন রাঘব চাড্ডা নিজে। সেই প্রেক্ষিতে তাঁর বিজেপিতে যোগদানকে ‘দ্বিচারিতা’ বলে কটাক্ষ করছে আপ শিবির।

অন্যদিকে, একই দিনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন রাঘব চাড্ডা ও অন্যান্য দলবদলু সাংসদরা। তাঁদের অভিযোগ, আপ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁদের টার্গেট করছে। সাক্ষাৎ শেষে রাঘব বলেন, “আমরা যখন বিজেপিতে ছিলাম তখন সংস্কারি ছিলাম, আর দল ছাড়তেই দুর্নীতিগ্রস্ত হয়ে গেলাম এই দ্বিচারিতা মানুষ দেখছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ বেড়েছে। আপ এবং বিজেপির মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে রাজনৈতিক মহলে। এখন রাষ্ট্রপতির পদক্ষেপের দিকেই নজর সকলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment