আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস, ইডির কড়া পদক্ষেপ

Published on: May 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মেঃ কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে অসহযোগিতা এবং দেশ ছাড়ার সম্ভাবনার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ভোর থেকে বালিগঞ্জের ফার্ন রোডে শান্তনুর বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান চালায় ইডি। প্রায় ২০ ঘণ্টা ধরে চলে সেই অভিযান। জানা যায়, সোনা পাপ্পু সংক্রান্ত একটি মামলায় আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এই তল্লাশি চালানো হয়। শুধু বাড়িই নয়, তাঁর ভাড়া দেওয়া একটি সম্পত্তিতেও হানা দেয় তদন্তকারী দল।

তল্লাশির পর থেকে দু’টি পৃথক মামলায় একাধিকবার শান্তনু সিংহ বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। ইডির অনুমান, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে।

এদিকে তদন্তের অংশ হিসেবে শান্তনুর পুত্রকে নিয়ে পার্ক স্ট্রিটের অকল্যান্ড রোডে একটি কোচিং সেন্টারেও যায় ইডির দল। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। যদিও শান্তনুর পুত্র জানিয়েছেন, “এটি একটি সাধারণ তদন্ত, কিছু নথিপত্র যাচাই করা হচ্ছে।”

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শান্তনুর ছেলে দাবি করেছেন, এটি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চাল। বিজেপির পক্ষ থেকে আগেই শান্তনুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল, যার মধ্যে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও রয়েছে।

তবে গোটা বিষয়টি এখন তদন্তাধীন। ইডি সূত্রে খবর, সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment